আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
'NewsPortal' একটি স্বাধীন, নির্ভীক ও উন্নয়নমুখী জাতীয় অনলাইন গণমাধ্যম। আমাদের মূল অঙ্গীকার হলো গ্রামীণ তৃণমূলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা এবং সাফল্যকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা। আমরা কোনো দলীয় বা ব্যক্তিস্বার্থের পক্ষপাতিত্ব না করে সত্যকে সাহসের সাথে প্রকাশ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের সম্পাদকীয় নীতি
১. বস্তুনিষ্ঠতা: তথ্যের নির্ভুলতা ও যাচাই-বাছাই ব্যতীত কোনো সংবাদ প্রকাশ না করা।
২. নিরপেক্ষতা: সকল পক্ষের মতামত প্রকাশের সমান সুযোগ দেওয়া।
৩. মানবাধিকার ও উন্নয়ন: দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা।